ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন টেলিফোনে কথা বলেছেন বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে। আলোচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও কূটনৈতিক পরিস্থিতির সাম্প্রতিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, দুই মন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে একই দিনে আব্বাস আরাগচি মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গেও ফোনে কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান এই যোগাযোগ অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও নেদারল্যান্ডসের এই আলোচনা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বিশেষ গুরুত্ব বহন করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।