Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আপাতত এমন বৈঠকের কোনো অর্থ নেই। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে তিনি এ মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার জেলেনস্কি খোলা চিঠিতে মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়ে বলেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র আবার আগ্রহ দেখাবে এমন আশা করা ভুল হবে।

পুতিন জেলেনস্কির চিঠিকে ‘অমার্জিত’ আখ্যা দিয়ে বলেন, এতে এমন মন্তব্য রয়েছে যা বৈঠকের পরিবেশ তৈরির পরিবর্তে তা এড়ানোর ইঙ্গিত দেয়। ইউক্রেনীয় নেতার সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত এর কোনো যৌক্তিকতা নেই।

পুতিনের প্রতিক্রিয়ার পর জেলেনস্কি বলেন, রাশিয়া আবারও যুদ্ধের পথ বেছে নিচ্ছে এবং পুতিন যুদ্ধ শেষ করতে চান না। তিনি মনে করেন, বিশ্বের অনেক মানুষই এই উত্তরে হতাশ হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।