Web Analytics

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসেনি এবং এর বৈধতা জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে তার বৈধতা হারাবে। বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দলের নেতাদের একই মঞ্চে উপস্থিতির প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানই এই ঐক্য সম্ভব করেছে এবং তারা সংসদে বসে জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ বাস্তবায়ন করতে চান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।