Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এ মেলা আজ থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত সারা দেশে চলবে।

তিনি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ কমে আসছে, ফলে জমির মূল্য বৃদ্ধি ও বিরোধও বাড়ছে। এসব বিরোধ পারিবারিক শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়নেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ অবস্থায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ ও দক্ষ ব্যবস্থাপনা সময়ের দাবি।

প্রধানমন্ত্রী জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনা ও নির্ভুল ভূমি রেকর্ড তৈরিতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরেক ধাপ এগোচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভূমি সেবা সহজ ও কার্যকর করার উদ্যোগ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।