Web Analytics

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে সিলেটে এসে বাশিয়া নদীর পুনঃখনন কাজ এবং দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজারে বাশিয়া নদী পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, তিন উপজেলাব্যাপী বাশিয়া নদীর পুনঃখনন প্রকল্প সিলেট অঞ্চলের অন্যতম বৃহৎ খনন উদ্যোগ। দীর্ঘদিন নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যার ফলে বর্ষায় জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। এই প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রকল্পের ফলে প্রায় ৩০ হাজার একর জমি সেচ সুবিধার আওতায় আসবে, প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন বাড়বে এবং নদীর দুপাড়ের জনবসতি বন্যা ও জলাবদ্ধতা থেকে সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।