Web Analytics

ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাক যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির ‘লাইফলাইন’ বিচ্ছিন্ন করতে পারে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের আরোপিত দাবি প্রত্যাখ্যান করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আতাবাক বলেন, ইরান নিয়ে মার্কিন কর্মকর্তার এ বক্তব্যের কোনো যুক্তিসংগত ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিপক্ষ হওয়ায় দেশটির কর্মকর্তাদের এমন বক্তব্য পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনার প্রয়োজন নেই বলেও তিনি জানান।

ইরানি মন্ত্রী বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের শুরুর দিকেও বেসেন্ট একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সে সময় মার্কিন অর্থমন্ত্রী দুই দিনেরও কম সময়ে ইরানের অর্থনীতি ধসে পড়বে বলে দাবি করেছিলেন। আতাবাকের ভাষ্য অনুযায়ী, বাস্তব পরিস্থিতি সেই পূর্বাভাসের সঙ্গে মেলেনি এবং বেসেন্টের সাম্প্রতিক বক্তব্যও বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।