Web Analytics

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাইসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন। মঙ্গলবার সরকারি তিতুমীর কলেজে ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এই ঘোষণা দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্রদল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম বলেন, ডিজিটাল যুগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই সেবা একটি বড় সুযোগ, যা তাদের তথ্যপ্রাপ্তি, বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়াবে। তিনি জানান, এই সেবা সব ধর্ম ও বর্ণের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সালাম শিক্ষার্থীদের পরিচ্ছন্ন রাজনীতি চর্চা ও বিএনপির আদর্শ প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠানে তিতুমীর কলেজের শিক্ষক, বিএনপির নির্বাচনি সমন্বয়ক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনও করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।