Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরে ভিআইপি ও সিআইপিসহ সবার জন্য নিরাপত্তা প্রোটোকল সমানভাবে প্রযোজ্য হবে এবং কাউকে নিরাপত্তা প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ নীতিনির্ধারণী ও সমন্বয়কারী কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। আসন্ন আইকাও নিরাপত্তা অডিটের ফল দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি সম্ভাব্য পর্যবেক্ষণের ক্ষেত্রগুলোতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স নিশ্চিত করতে সব সংস্থাকে ব্যবস্থা নিতে বলেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নত যাত্রীসেবা নিশ্চিতেও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের কথা বলেন। সভায় গোয়েন্দা তথ্য বিনিময়, আধুনিক প্রযুক্তি, শাহজালালের প্রবেশপথের নিরাপত্তা, ইউভিএসএসের কার্যকারিতা এবং সব বেসামরিক বিমানবন্দরের সংকট ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ল্যান্ডসাইডের যানজট, অননুমোদিত ভিড়, ভিক্ষাবৃত্তি ও অবৈধ লাগেজ র‌্যাপিং নিয়ন্ত্রণে সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর আহ্বানও জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।