Web Analytics

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে নিশ্চিত হাম এবং হাম-উপসর্গসংক্রান্ত মিলিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুইজনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

চলতি বছরে মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হাম উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জন মারা গেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ৫৮৭ জন, চট্টগ্রামে ২৯২ জন, সিলেটে ১৩৬ জন এবং বরিশালে ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন। একই সময় থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৫৭ জন। সর্বশেষ ভর্তি হওয়াদের মধ্যে খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, রাজশাহীতে ৪০ জন এবং রংপুরে ২২ জন রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।