Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে বলে তিনি জানান। রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভীর ভাষ্য, চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়; যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, মহেশখালীর এলএনজি টার্মিনালে একটি ত্রুটি দেখা দিয়েছিল, যা এরই মধ্যে মেরামত করা হয়েছে। এলএনজি ভর্তি একটি কার্গোও এসে পৌঁছেছে, ফলে গ্যাস সরবরাহের চাপ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

দলীয় নতুন দায়িত্ব প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে। এসব অঙ্গসংগঠনের দায়িত্বে নতুন নেতৃত্ব আসবে বলেও তিনি জানান। তার মতে, দলটির অঙ্গসংগঠন পুনর্গঠনের এই প্রক্রিয়া চলমান থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।