Web Analytics

ইসরাইলে সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ইহুদিদের সংখ্যা বেড়ে প্রায় এক লাখ ১০ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের শুরুতে এ সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার। রোববার সন্ধ্যায় প্রচারিত ওই তথ্যে বলা হয়েছে, হাজার হাজার সামরিক তলব আদেশ জারির পরও দায়িত্ব এড়িয়ে চলা মানুষের সংখ্যা বাড়ছে এবং আগামী দিনগুলোতে তা আরও বাড়তে পারে।

ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, সামরিক দায়িত্ব এড়িয়ে চলাদের প্রায় ৮০ শতাংশ অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য, যারা হারেদি নামে পরিচিত। সুপ্রিম কোর্টের রায়ে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগে জোর দেওয়া হলেও বাস্তবে সেই প্রক্রিয়া কার্যত স্থবির রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাতে গোনা কিছু ব্যতিক্রম ছাড়া কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

কর্তৃপক্ষ বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যত্র আকস্মিক অভিযানে ১৪ জন হারেদি ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের ১৩ জনকে আটক করেছে। চলতি মাসে বড় পরিসরের অভিযান পরিকল্পিত ছিল, তবে গ্রেপ্তারের দায়িত্ব নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর বিরোধে তা বাতিল হয়। পুলিশ সহায়তার জন্য ৩০০ সেনাসদস্য চাইলেও সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।