Web Analytics

বৈরুতভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রানিয়া খালেক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের চলমান কূটনৈতিক আলোচনাকে তীব্র সমালোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই আলোচনায় লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণ বা দরকষাকষির ক্ষমতা নেই এবং অধিকাংশ মানুষ বিশ্বাস করে না যে এর কোনো ফল আসবে।

রানিয়া খালেকের মতে, লেবানন সরকার যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করেছে, যার ফলে ওয়াশিংটন লেবানন ফ্রন্টকে ইরান ফ্রন্ট থেকে আলাদা করার সুযোগ পেয়েছে। বৈরুত সরকার নিজেদের স্বাধীনভাবে আলোচনার দাবি করলেও তিনি একে ‘নাটকীয় পরিবেশনা’ হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, ইসরাইলি হামলা প্রতিদিন চললেও কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই এবং লেবানন এই আলোচনায় কোনো বাস্তব সুবিধা পাচ্ছে না।

তিনি জানান, এই পরিস্থিতিতে দেশটিতে মেরুকরণ বেড়েছে এবং দক্ষিণ লেবাননের শিয়া জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া তিনি অভিযোগ করেন, আলোচনায় কোনো শিয়া প্রতিনিধি রাখা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।