আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মজিবুর রহমান মঞ্জু বলেন, অধ্যাপক ফজলুল হক ছিলেন মধ্যপন্থার প্রকৃত পথপ্রদর্শক, যিনি ভাষা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় এমন একটি বাংলাদেশ কল্পনা করেছিলেন যার ভিত্তি ছিল জাতীয় স্বাতন্ত্র্য ও মানবিক মূল্যবোধে। তিনি আরও বলেন, জাতীয় সংকটের সময় অধ্যাপক হক ছিলেন নিরপেক্ষ, বিবেকবান ও প্রজ্ঞার প্রতীক। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, তবে তার চিন্তা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
এ সময় এবি পার্টির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম খোকন, সেলিম খান, রিপন মাহমুদ, আবু বক্কর সিদ্দিক, মশিউর রহমান মিলু ও আব্দুর কাদের মুন্সি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।