Web Analytics

নারায়ণগঞ্জ শহরে এক পুলিশ কর্মকর্তা ও তার সোর্সের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন সংলগ্ন থানকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) ও মো. হারুন শেখের ছেলে মিস্টার (২৬)।

পুলিশ জানায়, এসআই মিজানুর ও আরিফুল সলাম মাদক সেবন ও বিক্রয়ের সময় কয়েকজনকে আটক করলে ৭ থেকে ৮ জন পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা লোকজন নিয়ে এসে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে সরে গেলে পরবর্তীতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) তারেক আল মেহেদী জানান, এসআই মিজানকে মারধরের ঘটনায় তারা অবগত হয়েছেন এবং তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।