Web Analytics

বগুড়ার ঐতিহ্যবাহী শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী বিদ্যালয়টির নতুন নাম হবে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া’। ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি প্রকাশ পায়। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ উপজেলার একমাত্র পাইলট বালিকা বিদ্যালয়টি ঘিরে এ প্রস্তাব স্থানীয়ভাবে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’ এর অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী নাম পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করতে হবে। এজন্য বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও স্থানীয় জনমত যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বগুড়ার জেলা প্রশাসককে পৃথকভাবে তদন্ত ও মতামত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। স্থানীয়ভাবে কেউ নাম পরিবর্তনের পক্ষে, আবার কেউ ঐতিহ্যবাহী নাম অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।