Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর নেজাম ও কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী শোষণ, বৈষম্যমুক্ত, সাম্যের ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। শনিবার খুলনা মহানগরীর বাবরী চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, উত্থাপিত দাবিগুলো কোনো একক দল বা জোটের নয়; বরং দেশের প্রতিটি মানুষের বাঁচা-মরার দাবি। রাজপথে নারী-পুরুষের উপস্থিতিকে জনগণের জুলুমবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই লড়াইয়ে জুলুমবাজদের পতন হবে এবং সাধারণ জনগণের বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, ১১ দলের বিজয়ের পাশাপাশি সব নাগরিকের মুক্তি ও বিজয়ই আন্দোলনের লক্ষ্য।

জামায়াত আমির জাতির অধিকারের প্রশ্নে কোনো আপস বা বেইমানি না করার অঙ্গীকার করেন। তিনি বলেন, প্রয়োজন হলে জীবন দেবেন, তবু জাতির সঙ্গে বেইমানি করবেন না এবং মাঝপথে আপসের সুযোগ নেই। উপস্থিতদের দোয়া চেয়ে তিনি বলেন, জনগণের মৌলিক দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।