Web Analytics

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ইংল্যান্ড। বার্সেলোনায় অনুষ্ঠিত ম্যাচে মিশরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্পেন। ফেররান তোরেস ও পেদ্রিরা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। প্রথমার্ধে ওমার মার্মুশের শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৪তম মিনিটে হামদি ফাথি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও সংখ্যাগরিষ্ঠতার সুবিধা কাজে লাগাতে পারেনি স্পেন, ফলে ম্যাচটি শেষ হয় ০–০ সমতায়।

অন্যদিকে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে জাপানের কাছে ১–০ গোলে হেরে গেছে ইংল্যান্ড। ইনজুরির কারণে হ্যারি কেইন না থাকায় কোচ টমাস টুখেল ফিল ফোডেনকে ‘ফলস নাইন’ হিসেবে খেলালেও ফল আসেনি। কোল পামারের ভুলে বল হারানোর পর জাপানের কাওরু মিতোমা ২৩তম মিনিটে একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনলেও ইংল্যান্ড সমতা ফেরাতে ব্যর্থ হয় এবং ম্যাচ শেষে সমর্থকদের দুয়ো শোনে।

এই জয় ইংল্যান্ডের বিপক্ষে জাপানের প্রথম জয় এবং টুখেলের অধীনে ইংল্যান্ডের দ্বিতীয় পরাজয় হিসেবে নথিভুক্ত হলো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।