Web Analytics

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ইরানের হামলায় আহত এক মার্কিন সেনাসদস্য মারা গেছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ১ মার্চ হামলার সময় তিনি গুরুতর আহত হন এবং রোববার রাতে মৃত্যুবরণ করেন। মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার অংশ হিসেবে এই ঘটনা ঘটে।

সেন্ট্রাল কমান্ড জানায়, অপারেশন এপিক ফিউরি অভিযানে এ নিয়ে মোট সাতজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত সেনার পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর তার পরিচয় প্রকাশ করা হবে। বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চলছে।

আল জাজিরার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাতার, বাহরাইন, সৌদি আরব ও আমিরাতে নতুন করে ইরানের হামলার ঘটনা ঘটেছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।