Web Analytics

জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে বিএনপি। নির্বাচনের পর প্রথম লেনদেন দিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে বড় উল্লম্ফন দেখা গেছে। প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইএক্স সূচক বেড়েছে ১৯০ পয়েন্ট, যা শতকরা সাড়ে ৩ শতাংশের বেশি। একই সময়ে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮০০ কোটি টাকায়।

বিশ্লেষকরা জানিয়েছেন, নির্বাচনের সময় বিনিয়োগকারীরা অপেক্ষায় ছিলেন, এখন তারা সক্রিয় হওয়ায় সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব পড়ছে। তারা বিনিয়োগকারীদের গুজবে প্রভাবিত না হয়ে কোম্পানির মৌলভিত্তি বিবেচনায় বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। লেনদেনে অংশ নেয়া ৩৭০ কোম্পানির দর বেড়েছে, ১৭টির কমেছে এবং ৪টির অপরিবর্তিত রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।