Web Analytics

বাংলাদেশ ব্যাংক রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত তিন বছর মেয়াদি এই তহবিল রিভলভিং পদ্ধতিতে পরিচালিত হবে। রফতানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এ উদ্যোগের উদ্দেশ্য। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৭ শতাংশ।

তহবিল থেকে রফতানির উদ্দেশ্যে হিমায়িত চিংড়ি, মাছ ও মৎস্যজাত পণ্যসহ অন্যান্য হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও রফতানিসংশ্লিষ্ট কাজে ঋণ দেওয়া যাবে। কাঁচামাল কেনা, কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন, যন্ত্রপাতি ক্রয়, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বন্ধ বা আংশিক সচল কারখানা পুনরায় চালুর জন্য অর্থ ব্যবহার করা যাবে। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে সৌরবিদ্যুৎ প্রকল্প এবং পরিবেশগত ক্ষতি প্রশমনও অর্থায়নের আওতায় থাকবে।

অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে প্রাক-অর্থায়ন নিয়ে গ্রাহককে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেবে। নতুন কারখানার জন্য এক বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ সাত বছর এবং সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে ঋণ মিলবে। চলতি মূলধনের অভাবে বন্ধ বা আংশিক বন্ধ রফতানিকারক প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। তবে খেলাপি ঋণগ্রহীতা এবং একই খাতে অন্য চলমান সরকারি তহবিল সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।