Web Analytics

যুক্তরাষ্ট্রে টেলকম পাউডার ব্যবহারে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিযোগে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলারের সমঝোতা প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন। ২৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফার্মা জায়ান্টটি সোমবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। চুক্তি কার্যকর হলে ফেডারেল ও অঙ্গরাজ্য আদালতে ঝুলে থাকা প্রায় ৬৯ হাজার মামলা নিষ্পত্তি হতে পারে।

প্রতিষ্ঠানটির হিসাবে, এ সংখ্যা যুক্তরাষ্ট্রে টেলক-সংক্রান্ত বকেয়া মামলার প্রায় ৯৯ দশমিক ৭৫ শতাংশ। তবে সমঝোতা চূড়ান্ত করতে অঙ্গরাজ্য বা ফেডারেল আদালতে মামলা করা বাদীদের অন্তত ৯৫ শতাংশের সম্মতি লাগবে। ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেলককে মানুষের জন্য ক্যানসার সৃষ্টি করতে পারে এমন উপাদানের তালিকায় যুক্ত করে।

জনসন অ্যান্ড জনসন টেলক ক্যানসার ঘটায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে দাবি করে আসছে। তবু প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে বিশ্বজুড়ে টেলকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে। বাদীপক্ষের আইনজীবীরা প্রস্তাবিত চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে এটি যুক্তরাজ্যের মামলাগুলোতে প্রযোজ্য নয়, যেখানে ৭ হাজারের বেশি সম্ভাব্য বাদী বিচার পাওয়ার অপেক্ষায় আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।