Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সৌদি আরব সফরে যাচ্ছেন, যেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান বৃহস্পতিবার এ তথ্য জানান। সফরটি একদিনের কর্মসূচিভিত্তিক বলে তিনি উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক তিন শক্তির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার ধারাবাহিকতায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার শাহবাজ শরিফ তিন দিনের সরকারি সফরে সৌদি আরবে পৌঁছান। তাঁর সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে।

আঙ্কারা বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করেনি। তবে প্রতিবেদনে ধারণা করা হয়েছে যে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক হুমকি, ইরান যুদ্ধ এবং প্রতিরক্ষা সহযোগিতা আলোচনার প্রধান বিষয় হতে পারে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর সৌদি সফরেও আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।