Web Analytics

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আসন্ন রথযাত্রা উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি বলেন, রথযাত্রায় বিপুল জনসমাগম হয়, তাই সুষ্ঠু ও নিরাপদ উদ্‌যাপনের জন্য সবাইকে সচেতন থাকতে হবে। ডিএমপি এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সভায় জানানো হয়, ১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, সাদা পোশাকের গোয়েন্দা টিম, সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানাতে বলা হয়েছে। রথযাত্রা নির্ধারিত রুট ও সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ডিএমপি ও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।