Web Analytics

শনিবার এক বিবৃতিতে ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) জানায়, কোনো শক্তিই ইরানি জনগণের সংকল্পকে দুর্বল করতে পারবে না। বিবৃতিতে বলা হয়, ইরানি জাতি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নত করবে না এবং শত্রুর হামলা থেকে দেশকে রক্ষায় দৃঢ় অবস্থানের জন্য জনগণকে ধন্যবাদ জানানো হয়।

সরকারের পক্ষে দেশজুড়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশের কথা উল্লেখ করে আইআরজিসি জানায়, এই সমাবেশগুলো ইরানি জনগণের অন্তর্দৃষ্টি ও সচেতনতার প্রতিফলন, যা শত্রুকে চেনা, পরিস্থিতি মূল্যায়ন এবং নিজেদের কর্তব্য অনুধাবনে সহায়তা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, জনতার ঐক্য সশস্ত্র বাহিনীর জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে, যা ক্ষেপণাস্ত্রের জ্বালানির মতো।

প্রেস টিভি সূত্রে প্রকাশিত এই বিবৃতিতে আইআরজিসি বর্তমান সংবেদনশীল ও সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।