Web Analytics

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের প্রবাসী মোশাররফ হোসেন (৪০) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ইফতারের ঠিক আগে আল-তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মোশাররফ সেখানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তার চাচাতো ভাই মো. জাকির হোসেন সৌদি আরব থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আট বছর আগে সংসারের অভাব ঘোচাতে মোশাররফ সৌদি আরবে পাড়ি দেন। তার স্ত্রী কবরী আক্তার ও দুই ছেলে মাহিম ও মিহান দেশে রয়েছেন। দুর্ঘটনার আগে পরিবারের সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়েছিল। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান ভিডিও কনফারেন্সে পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস দেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী নিহতের বাড়িতে গিয়ে জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত লাশ দেশে আনার চেষ্টা চলছে।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।