Web Analytics

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি হবে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মেধাক্রমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। একজন শিক্ষার্থী পছন্দক্রমে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠান বেছে নিতে পারবে। দুই পালার বিদ্যালয়ে উভয় পালা বেছে নিলে তা দুটি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করা হলে সব আবেদন বাতিল হবে। মাউশি ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি পরিচালনা করবে এবং স্বচ্ছতা বজায় রাখবে।

সব শ্রেণির শূন্য আসনের সমসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা করতে হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা ৫০ নম্বরের ও এক ঘণ্টার, আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ১০০ নম্বরের ও দুই ঘণ্টার হবে। বিদ্যালয়প্রধানরা শূন্য আসন উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। ভর্তি কমিটিকে সংবাদপত্র, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থা করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।