Web Analytics

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন ও ভটভটি চলাচল করছে। তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী আরও জানান, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি এবং প্রস্তাবিত এমআরটি লাইন-২ এর রুটে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, চলমান অভিযানগুলো হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।