Web Analytics

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স বাতিলের পর চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছে। সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স ডিরেক্টর তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সুযোগ রয়েছে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কার্যক্রম চালু রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালটি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ভরসাস্থল। হঠাৎ করে কার্যক্রম বন্ধ হলে ভর্তি থাকা বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা ব্যাহত হয়ে তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন, বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী সেবা নিয়েছেন, ৬০ নবজাতক এনআইসিইউতে, ২০ জন আইসিইউতে এবং ৪ জন সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মানবিক দিক বিবেচনায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তা কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।