Web Analytics

টানা কয়েক দিনের ভারী বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের কাঁচা-পাকা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্থানে রাস্তা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি নিজেদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়ক সাময়িকভাবে সংস্কার করে জনদুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছেন।

ডোয়াইল ইউনিয়নে বিএনপি নেতা মোরশেদ আলম কয়েকটি ক্ষতিগ্রস্ত সড়কে বিটবালি ও রাবিশ ফেলে চলাচল উপযোগী করেন। কামরাবাদে জাহাঙ্গীর কবির বড়বাড়িয়া বটতলা মোড় থেকে কান্দারপাড়া পর্যন্ত কাঁচা সড়ক মেরামত করেন, আর উজ্জ্বল সরকার বিভিন্ন রাস্তা, মসজিদ, মাদরাসা ও বাড়িঘরের সংস্কার চালিয়ে যাচ্ছেন। পোগলদিঘায় পলাশ মিয়া ফারুকও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন। গেন্দারপাড়ায় ক্লিনিকসংলগ্ন ভেঙে যাওয়া এইচবিবি সড়ক মন্টু ডাক্তারের উদ্যোগে পুনরায় মেরামত করা হয়।

ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার-চর হরিপুর সড়কের ভাঙা অংশে আছিমুল ইসলাম মাটি ভরাট করে যান চলাচলের ব্যবস্থা করেন। পিংনা ও আওনা ইউনিয়নের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পৌরসভার শিমলাপল্লীর বাসিন্দারা স্থায়ী সংস্কার চেয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেছেন, কয়েকটি সড়ক নিয়ে আবেদন পাওয়া গেলেও এখনো বরাদ্দ মেলেনি; বরাদ্দ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।