Web Analytics

রাজশাহী-ঢাকা মহাসড়কে টানা দুই দিন ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, মালিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণেই সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। আগাম কোনো ঘোষণা না থাকায় অনেকে বিকল্প ব্যবস্থা নিতে পারেননি। যাত্রীরা জানান, কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন, কেউ কেউ গুরুত্বপূর্ণ কাজ ও পরীক্ষার কারণে চরম অনিশ্চয়তায় আছেন।

রাজশাহী ও নাটোরের বাস মালিকদের মধ্যে চলমান বিরোধ থেকেই এই সংকটের সৃষ্টি হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়েছে, তবে কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।