Web Analytics

বুধবার ৯ সেপ্টেম্বর ভোর প্রায় ৪টায় ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল মাদ্রাসা বাজারে আগুনে ছোট-বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। কুমিরা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশাপাশি দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ৪০ ব্যবসায়ীর মজুত পণ্য, ব্যবসার পুঁজি ও প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়।

আগুনের খবর পেয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা বাজারে ছুটে গিয়ে আগুন নেভানো এবং দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতার কারণে অধিকাংশ দোকানের কিছুই রক্ষা করা যায়নি। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তাদের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকান, স্থাপনা ও সম্ভাব্য ঝুঁকিতে থাকা বসতবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিনের সঞ্চয়, বিনিয়োগ ও ধার করা অর্থে তারা ব্যবসা গড়ে তুলেছিলেন এবং দোকানের আয়েই সংসার চলত। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তারা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। বাজারে পর্যাপ্ত পানির ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, বৈদ্যুতিক লাইন নিয়মিত পরীক্ষা এবং ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত প্রবেশের ব্যবস্থার দাবিও তুলেছেন তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।