Web Analytics

নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন পুরাতন সৈয়দপুর এলাকার আলী আকবরের ছেলে মো. শাহিন, মৃত সামাদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন, মৃত নূর হোসেনের ছেলে আমির হোসেন এবং বন্দরের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মনির হোসেনের ছেলে মো. সম্রাট। পুলিশ জানায়, তারা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন।

সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান জানান, গ্রেপ্তার চারজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। একই ধরনের কার্যক্রমে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।