বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও বানান দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার–চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’। শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বাংলা ও মাদরাসা মাধ্যমের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন শাহীন এবং চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক হারুন রশিদ। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াবে এবং তাদের অনুপ্রেরণা জোগাবে। দেশের ৩৫টি ভেন্যুতে প্রাথমিক বাছাই শেষে বিভাগীয় পর্যায়ে ৩৫০ থেকে ৪০০ শিক্ষার্থী অংশ নেবে, যেখান থেকে ১০০ জন মূল পর্বে প্রতিযোগিতা করবে।
আয়োজকদের মতে, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও বানান দক্ষতা গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।