Web Analytics

ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়া যেকোনো দেশকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি। ইরানের আরবি ভাষার সংবাদমাধ্যম আল-আলমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সহযোগিতা ও সমন্বয়কারী দেশগুলোর বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বেলালি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মুজতবা খামেনি শত্রুপক্ষের যেকোনো হুমকির জবাব ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখন অনেকাংশে নিজস্ব প্রযুক্তিনির্ভর।

তিনি দাবি করেন, দেশজুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইসরাইল-অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। বেলালির দাবি, বিপুল ক্ষেপণাস্ত্র ও উন্নত হামলা কৌশলের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা কমছে। তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বেড়েছে এবং অস্ত্র সংরক্ষণে আরও স্থাপনা প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।