Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় বাংলাদেশি কৃষকদের ধাওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মাঠে কাজ করা কৃষকদের মারধরের চেষ্টা করলে তারা লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এতে ক্ষুব্ধ কৃষক ও স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেন। এ সময় বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তিও হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিজেদের ভূখণ্ডে ফিরে যাওয়ার পর বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা নিক্ষেপ করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের বক্তব্য পাওয়া যায়নি। পাটগ্রাম থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া পুলিশ মন্তব্য করতে পারছে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।