Web Analytics

পাবনার চাটমোহরে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন ও করিমন যানবাহন থেকে ১২ ব্যারেল তেল উদ্ধার করা হয়। এ সময় কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে আটক করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় এলাকার লিটন ও চিনাভাতকুর এলাকার মুকুল হোসেন। তারা বাঘাবাড়ী থেকে তেল কেনার দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে গিয়ে তেল জব্দের প্রক্রিয়া সম্পন্ন করে মথুরাপুরে প্রকাশ্যে বিক্রি করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।