Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সকল নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আলোচনা, সমালোচনা বা গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা যাবে না।

তিনি উল্লেখ করেন, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশের স্বনির্ভরতা অর্জনের পথ। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৮ বছরের লড়াই-সংগ্রামের পর বিএনপি মাথানত না করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তিনি সতর্ক করেন যে স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও সক্রিয় হচ্ছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে ঐক্য, সতর্কতা ও নতুন বাংলাদেশ গঠনের বার্তা উঠে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।