Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে রাজি না হয়, তবে দেশটি চরম পরিণতির মুখে পড়বে। ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, এখনই পদক্ষেপ না নিলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরই ট্রাম্পের এই হুঁশিয়ারি আসে।

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুদ্ধ অবসানে ইরান কোনো চুক্তিতে রাজি না হলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। কয়েক দিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে, যুদ্ধবিরতি এখন ‘মুমুর্ষু অবস্থায়’ রয়েছে। বিবিসি সূত্রে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

এই নতুন সতর্কবার্তা ইরানকে ঘিরে উত্তেজনা ও যুদ্ধবিরতির অনিশ্চিত পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে, যদিও প্রস্তাবিত চুক্তির বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।