Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ (রোববার) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেন। এটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ১৪তম সময় পিছানো।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়।

এর আগে ডিবি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল, যার মধ্যে ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক। বাদী চার্জশিটে অসন্তোষ জানালে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।