Web Analytics

এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনের সমালোচনা করে বলেছেন, এটি এখন দলীয় প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বুধবার জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষ ও দায় নির্ধারণ) বিল’ নিয়ে আলোচনার সময় তিনি বলেন, বিসিবি আর জাতীয় প্রতিষ্ঠান নেই, বরং এটি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। তিনি আরও দাবি করেন, এই বিল পাসের আগে মানবাধিকার কমিশন অধ্যাদেশকে বিল আকারে পাস করা উচিত।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরকারি ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্টে থাকা একটি রিট পেন্ডিং রেখে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের ভোটিং সম্পন্ন করেছেন।

সংসদে এই বিতর্কে জাতীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে ওঠে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।