Web Analytics

বাংলাদেশ সরকার পুলিশের গুরুত্বপূর্ণ সাতটি পদে রদবদল করেছে। এতে গাজীপুর মহানগর পুলিশ, র‌্যাব, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং রাজশাহী রেঞ্জ পুলিশে নতুন নেতৃত্ব আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের এসব বদলি ও পদায়নের কথা জানিয়েছে।

র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ র‌্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে রাজারবাগ পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে। জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেয়েছেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ জিএমপির নতুন কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী রাজশাহী রেঞ্জের ডিআইজি হয়েছেন। উপসচিব তৌহিফ আহমেদের স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।