Web Analytics

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার জ্বালানি সংকটের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটে উৎপাদন কমলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন শ্রমিকরা। সমাবেশ থেকে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং মজুরি বোর্ড গঠনের দাবিও জানানো হয়।

শ্রম সংস্কার কমিশন ২০২৪-এর সদস্য তাসলিমা আখতার বলেন, শিল্পের অব্যবস্থাপনা বা জ্বালানি সংকটের বোঝা শ্রমিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না। শ্রমিককে রক্ষা করেই শিল্পকে রক্ষা করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শ্রমিকের সংগঠন করার অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, বৈষম্য ও হয়রানি থেকে সুরক্ষা এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে শ্রম আইনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন প্রয়োজন।

বক্তারা জানান, গণঅভ্যুত্থান-পরবর্তী দুই বছরে যুদ্ধ, জ্বালানি সংকট ও ভঙ্গুর অর্থনীতির প্রভাবে শতাধিক কারখানা বন্ধ হয়ে প্রায় ৪০ হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন। প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবিকা গ্যাস-বিদ্যুতের ওপর নির্ভরশীল বলেও তারা উল্লেখ করেন। সমাবেশ শেষে পল্টন এলাকায় মিছিল হয় এবং সরকারকে মালিকদের ছাঁটাই না করার নির্দেশনা দিতে আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।