Web Analytics

পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার, ২১ অক্টোবর রাত ৮টায় রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বন্ধ কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণের কথা উল্লেখ করে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্রটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে বলা হয়েছে।

এর আগে ১১ অক্টোবরও অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। তখন পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য কেন্দ্রগুলো খোলা রাখা হয়। পুনরায় খোলার কয়েক দিনের মধ্যেই আবার বন্ধের ঘোষণা এল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।