Web Analytics

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে কিস্তির টাকা পরিশোধের চাপের মধ্যে বিষপানে আত্মহত্যা করেছেন লিটন কাজী (৩২)। পরে ছেলের মরদেহ দেখে শোক সইতে না পেরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাঁর বাবা মান্নান কাজী (৬০)। গত ১৭ আগস্ট রাত ১০টায় বাবা-ছেলের একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, লিটন কাজী ব্যুরো বাংলাদেশ, কারসা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। রোববার কিস্তির টাকা পরিশোধের চাপ দেওয়া হলে এক এনজিও কর্মীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এরপর অপমানবোধ থেকে তিনি বিষপান করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা লিটনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান। পরদিন মুকসুদপুর থানার আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাড়িতে আনা হয়। গ্রাম পুলিশ বাচ্চু শেখ ও মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।