Web Analytics

হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালু নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে ওমান। দক্ষিণ ওমানের শহর সালালাহতে সোমবার বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে রোববার রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য এটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণে কার্যকর সমঝোতার পরিবেশ তৈরি করাই এই সিদ্ধান্তের লক্ষ্য। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এক্সে ঐকমত্যের স্বার্থে বৈঠক স্থগিতের কথা জানান। তিনি স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার সহায়ক সংলাপ এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

বাহরাইন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগে যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার এক দিন পর ওমান এই সিদ্ধান্ত জানায়। ইরান বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, নতুন নৌপথই বৈঠকের একমাত্র আলোচ্য বিষয় হওয়ার কথা ছিল এবং ইরান-ওমান এর মানচিত্র ও ব্যবস্থাপনা নিয়ে চুক্তি চূড়ান্ত করেছে। তবে এটি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অর্থ নয় বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।