Web Analytics

বাংলাদেশের শিল্প ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও আধুনিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো শুরু হয়েছে। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত প্রদর্শনীটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হচ্ছে এবং আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এনএফপিএ (ইউএসএ)-এর সহযোগিতায় আয়োজনটি হচ্ছে। প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসাবের যৌথ সরাসরি অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া। জাতীয় জরুরি হটলাইন ১০২ নিয়েও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

আয়োজকেরা জানিয়েছেন, প্রায় ৩০টি দেশের প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। ১২০টির বেশি প্রতিষ্ঠান ১৩টিরও বেশি বিভাগে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, এআইভিত্তিক নজরদারি ও সাইবার সিকিউরিটি প্রযুক্তি প্রদর্শন করছে। বিশেষ বুথে সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের সুযোগ রয়েছে। আয়োজকেরা আশা করছেন, এক্সপোটি অগ্নি ও শিল্পনিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন এবং বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।