Web Analytics

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য দমনে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে এর দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার বিকেল ৪টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জেলা এবি যুব পার্টির কমিটি গঠন ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাঁর দল বেশ কিছুদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে এবং দলের সংসদ সদস্যরা জাতীয় সংসদে সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা বলেছেন। তিনি জানান, ১১ দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের দাবিও জানানো হয়েছে। গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার ঘটনার পর বিভিন্ন জেলায় এমন ঘটনা ছড়িয়ে পড়ছে বলে তিনি দাবি করেন।

আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার ঘটনাও ঘটছে এবং তা কাম্য নয় বলে মন্তব্য করেন মঞ্জু। তিনি বলেন, ডিসেম্বরজুড়ে দল ও ১১ দলীয় জোটের কর্মসূচি রয়েছে। সমাবেশ শেষে সুজন আহমেদকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যের সুনামগঞ্জ জেলা এবি যুব পার্টির কমিটি ঘোষণা করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।