Web Analytics

চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ-চায়না সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড রিসার্চ’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত চাইনিজ কালচার ডে-২০২৬ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এবং ব্র্যাক ইউনিভার্সিটি কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর করে এবং পরে আনহুই নরমাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তিনি জানান, পারস্পরিক সহযোগিতা ও সমতার ভিত্তিতে আনহুই নরমাল ইউনিভার্সিটিতেও ‘বাংলাদেশ কালচার সেল’ প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, এ উদ্যোগ দুই দেশের মানুষের পারস্পরিক পরিচয় ও বোঝাপড়া বাড়াবে।

উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বাংলাদেশ ও চীনের একাডেমিক সম্পর্কের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরোনো। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, তাই চি এবং গুঝেং বাদ্যযন্ত্রের প্রদর্শনী হয়। বিআইএলের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ জানান, চীনা ভাষা শিক্ষায় সাতজন নেটিভ ও পাঁচজন নন-নেটিভ শিক্ষক কাজ করছেন; প্রায় ৪ হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েট ক্রেডিট কোর্স এবং আরও ২ হাজার শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।