Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সতর্ক করে বলেছেন, ভারত কোনো ধরনের উসকানি দিলে পাকিস্তান সমান ও দৃঢ় শক্তিতে তার জবাব দেবে। বৃহস্পতিবার আজাদ কাশ্মীরে ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। দ্য নিউজের খবরে বলা হয়, শরিফ জানান, যে ফ্রন্ট থেকে উসকানি আসবে, পাকিস্তান সেখানেই পাল্টা প্রতিক্রিয়া দেখাবে।

তিনি অভিযোগ করেন, গত মে মাসের যুদ্ধে পরাজয়ের পর ভারত প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। শরিফ বলেন, ভারত তার আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করা পর্যন্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতের মদদে পরিচালিত যেকোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে প্রতিরোধ করবে।

শরিফ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে। তিনি সাম্প্রতিক সামরিক সাফল্যকে কাশ্মীরি জনগণের ত্যাগের প্রতীক হিসেবেও উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।