Web Analytics

ভারতের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, বিহারের বন্যা পরিস্থিতি সামলাতে সব গেট খোলা হয়েছে। উজান থেকে নামা পানির ঢল ও টানা ভারী বৃষ্টিতে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ৩ হাজার পরিবার পানিবন্দি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পাঁচ দিনে পদ্মার পানি ৪৪ সেন্টিমিটার বেড়েছে। শুক্রবার সকাল ৯টায় পাঙ্খা গেজ স্টেশনে পানির উচ্চতা ছিল ২১.৭৬ মিটার, যা বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে। মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও বাড়ছে বলে পাউবো জানিয়েছে।

সদর উপজেলার দুই এবং শিবগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের চরাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি ঢোকায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িক পাঠদান বন্ধ করা হয়েছে। জেলার পাঁচ উপজেলায় ৫৬.৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে; বরাদ্দ ও নির্দেশনা পেলে সহায়তা কার্যক্রম শুরু হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।